Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

অনলাইন জুয়া প্রতিরোধে যে নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ার লেনদেন প্রতিরোধে সব এমএফএস প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্দেশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক দেশের ১৩টি এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে বলে সতর্ক করে, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে আরও বলা হয়েছে, সব এমএফএস প্রতিষ্ঠানকে একটি টাস্কফোর্স গঠন করতে এবং এআই-নির্ভর স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।

এছাড়া সাধারণ জনগণ যাতে জুয়া-সংক্রান্ত অভিযোগ জানাতে পারে, সেজন্য পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn