Search

অপুর ব্যস্ততা

করোনাভীতি কাটিয়ে ক্রমেই ব্যস্ত হচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে একাধিক সিনেমায় অভিনয় করছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রমোশনাল কাজেও নিজেকে যুক্ত করছেন। এরই মধ্যে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সরকারি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন।

এ ছাড়া ডায়েল রহমানের পরিচালনায় ‘ঈশা খাঁ’, সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের দুটি সিনেমার কাজও হাতে আছে এ অভিনেত্রীর। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ নামের একটি সিনেমা। অন্যদিকে টিভি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। পাশাপাশি একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও হয়েছেন তিনি। সব মিলিয়ে অপু বিশ্বাস আবারও আগের ফর্মে ফিরছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook
Twitter
LinkedIn