Search

অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘স্বীয় অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাহমুদ সাজ্জাদ রবিবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর। খবর: বাসস

Facebook
Twitter
LinkedIn