Search

আইপিএল খেলতে বিকালেই কলকাতা যাবেন মুস্তাফিজ

নিউজিল্যান্ড থেকে আজ রোববার (০৪ এপ্রিল) বেলা ১০টা ৪০ মিনিটে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফিরে বাকিরা নিজ নিজ গন্তব্যে চলে গেলেও একমাত্র মুস্তাফিজুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হননি। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ রোববারই ভারতের কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

আজ রোববার (০৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।

তিনি বলেন, ‘মুস্তাফিজ দেশেই এসেছে। তবে বিমানবন্দর থেকে বের হয়নি ও। ভেতরেই আছে। কোভিড প্রটোকলের কারণে বের হয়নি। কারণ আইপিএল খেলতে আজই ভারতে যাবে মুস্তাফিজ। বিকাল ৩টা ৪০ মিনিটে তার ফ্লাইট। শুরুতে কলকাতা যাবে এখান থেকে।’

Facebook
Twitter
LinkedIn