Search

আইসিইউতে জাদুশিল্পী জুয়েল আইচ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাদুশিল্পীর স্ত্রী বিপাশা আইচ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন, গত ৪ নভেম্বর থেকে জ্বর অনুভব করলে জুয়েল আইচ নিজের করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মঙ্গলবার দুপুরে জুয়েল আইচকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বুকের সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুস করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মেয়েসহ বিপাশা আইচ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সুস্থ আছেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী বিপাশা আইচ।

Facebook
Twitter
LinkedIn