Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

আজ মহাষষ্ঠী, শুরু হলো পাঁচ দিনের দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ রোববার। এরমধ্য দিয়েই শুরু হলো পাঁচ দিনের উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই চলছে চণ্ডীপাঠ ও পূজা। ঘণ্টা, শঙ্খ, ঢাক-ঢোলের বাদ্যে মুখর সারা দেশের মণ্ডপগুলো।

গতকাল শনিবার মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সায়ংকালে তথা সন্ধ্যায় বোধনের মাধ্যমেই দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজা করা হয়।

আগামীকাল মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গা পূজা।

শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে, ধরনী হবে শস্যশ্যামলা। আর গমন হবে দোলায়। যে কারণে মড়কের আশঙ্কা থেকে যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn