Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

আমাকে বলা হলো তামিম আর বেঁচে নেই: আকরাম

গুরুতর অসুস্থ অবস্থায় তামিম ইকবালকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চাচা আকরাম খানের কাছে খবর গিয়েছিল, তামিম আর বেঁচে নেই। যা শুনে থমকে গিয়েছিলেন তিনি। অবশ্য এর ঘণ্টা দেড়েক পরই স্বস্তির খবর পৌঁছায় তার কাছে।

সম্প্রতি ভাতিজা তামিমের সংকটাপন্ন সময়ের অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম। সে সময়কার পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি কৃতজ্ঞা প্রকাশ করেছেন ভাতিজার জন্য দোয়া করা শুভাকাঙ্ক্ষীদের। জানিয়েছেন, এখন স্বাভাবিক অবস্থায় ফিরলেও আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তামিমকে নেয়া হবে বিদেশে।

Facebook
Twitter
LinkedIn