Search

আশির দশকের সাড়া জাগানো অভিনেতা সাত্তার আর নেই

আশির দশকের সাড়া জাগানো অভিনেতা সাত্তার মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে আজ বুধবার তাকে দাফন করা হবে। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ তথ্য নিশ্চিত করেছেন। প্রয়াত অভিনেতার স্ত্রী কাকলী সাত্তার জানান, সন্ধ্যায় রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

Facebook
Twitter
LinkedIn