Search

আহত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং করার সময় একটি ধাতব বস্তু পড়ে বাঁ পায়ে চোট পেয়েছেন ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চন। নিজের ব্লগে তিনি জানান, বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গেছে। গলগল করে রক্ত বেরোচ্ছিল। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে সেলাই করা হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিগ বিকে।

এ খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার ভক্তরা। তবে ভক্তদের উদ্দেশে অমিতাভ জানিয়েছেন, তিনি বর্তমানে ঠিক রয়েছেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ৮০ বছরে পা দিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা। জন্মদিন উপলক্ষ্যে কেবিসির বিশেষ পর্বে হাজির হয়েছিলেন অমিতাভ-পত্নী তথা অভিনেত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন।

Facebook
Twitter
LinkedIn