ইংল্যান্ড সিরিজের আগমুহূর্তে দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচ দুই দিন পেছানোর পরও শেষপর্যন্ত পরিত্যক্ত হয়ে গেল।
টিম হোটেলের দুইজন স্টাফের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের সংস্পর্শে এসে ইংল্যান্ড দলের দুই সদস্যও করোনা আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে পুরো সিরিজই বাতিল হয়ে যেতে পারে।
রোববার পার্লে প্রথম ওয়ানডে শুরুর মাত্র ৩০ মিনিট আগে আসে ম্যাচ বাতিলের ঘোষণা। শুক্রবার কোভিড-১৯ পরীক্ষায় দুই দলের সবার ফল নেগেটিভ এসেছিল।

এরপর হোটেল স্টাফদের পরীক্ষার ফল পজিটিভ আসায় শনিবার বিকালে ইংল্যান্ড দলের সবাইকে আবারও পরীক্ষা করানো হয়। ধারণা করা হচ্ছে, সবশেষ পরীক্ষায় দুইজনের ফল পজিটিভ আসায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।


