Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনেদেন আগামী ১৬ জানুয়ারি, রোববার শুরু হবে।

সূত্র জানায়, বৃহস্পতিবার কোম্পানিটি পুঁজিবাজারে ”এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “UNIONINS”।

কোম্পানিটি সোমবার, ১০ জানুয়ারি সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে আইপিওর বরাদ্দপ্রাপ্ত শেয়ার জমা করেছে।

এর আগে গত সপ্তাহে কোম্পানিটির আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হয়।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের গত ১৫ থেকে ২২ ডিসেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

গত ২৩ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।

Facebook
Twitter
LinkedIn