দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে লাঞ্চের পরই আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে দিয়ে টাইগাররা ম্যাচের ইতি টানেন।
দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা পুরো ম্যাচে দাপট দেখান। অভিষিক্ত হাসান মুরাদের চার উইকেটের পাশাপাশি তিনটি উইকেট নেন তাইজুল ইসলামও।
