Search

ইবিএলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর অর্ধেক অর্থাৎ ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ। আর বাকী ১২.৫০ শতাংশ বোনাস।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৫ টাকা ৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ৪ টাকা ৩৮ পয়সা ইপিএস হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn