Search

উত্তরায় মহিলা দলের মিছিল

অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর উত্তরায় মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

সোমবার সকাল ৭টায় মিছিলটি উত্তরায় ৪ নম্বর সেক্টর পার্কের উত্তর দিক থেকে শুরু হয়ে ঢাকা-গাজীপুর প্রধান সড়কে পৌঁছে শেষ হয়।

মিছিলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্য সচিব অ্যাডভোকেট রুনা, মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা, পারভিন, নাজমা শিকদার, তামান্না, তহমিনাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn