Search

এই যুদ্ধ এখনই বন্ধ করি: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। তিনি বলেছেন, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া সব বিদেশিকে নিজ নিজ দেশে ফিরতে সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করবে তার দেশের সরকার।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ওমান সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে, যাতে আটকে পড়া লোকজনকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা যায়।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাইকে বোঝাতে চাইছি, আপনার পাসপোর্ট যে দেশেরই হোক না কেন, সব দেশের নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষার মানবাধিকার রয়েছে।’

Facebook
Twitter
LinkedIn