একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের (ইসি) জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘চারটি পয়েন্টেই “হ্যাঁ” ও “না” ভোট হবে। সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ।’
