Search

এনআরবি ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এনআরবি ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির আইপিও আবেদন শুরু হবে আগামী ২৮ জানুয়ারি; যা চলবে ১ ফেব্রুয়ারি পরযন্ত। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের ৯ নভেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৮৮৭তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দিয়েছিল।

Facebook
Twitter
LinkedIn