এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা ফোরকানিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থী, ওস্তাদ, মুহতামিম ও কমিটি এবং এলাকাবাসীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
০২ মার্চ ২০২৬ খ্রি. সোমবার বাদ আছর এপেক্স ক্লাব শ্রীনগরের সভাপতি এপেক্সিয়ান মোঃ জসিম মোল্লা মাদরাসায় উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্নু, , রতন হাওলাদার, মাসুদ রানা ফাহিম, মমিনুল হক ফাহিম, এমদাদ মাষ্টার, সাংবাদিক তারিকুল ইসলাম, আমির মেম্বারসহ এলাকার তিন শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও আলেম সমাজ, দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরী,এপেক্স ক্লাব শ্রীনগরের এপেক্সিয়ান সাইফুল আলম অপু, ডা. মাসুম খাঁন ঢালু, এপেক্সিয়ান মাহমুদ হাসান ফাহাদ, সামশুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু, রিমন হোসেন, জনি বেপারি, শফিক মোড়ল, শাহ আলম হাওলাদার



