Search

এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দরকার হলে সহায়তা দিতে প্রস্তুত আছে কাতার। প্রয়োজনে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ–খবর জানান দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। 

এদিকে দলের মধ্যপ্রাচ্যের নেতাদের বরাতে জানা যায়, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দরকার হলে সহায়তা দিতে প্রস্তুত আছে কাতার। প্রয়োজনে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে।

এরআগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি লন্ডনে যান। চিকিৎসা শেষে ৬ মে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি। 

Facebook
Twitter
LinkedIn