Search

ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৪

মারুফ আহমেদ

বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতিতে প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার চর্চা কেন্দ্র প্রবর্তন করেছে ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার। কবিতা, কথাসাহিত্য ও প্রবন্ধ-গবেষণা বিভাগে প্রথমবারের মতো ২০২৪ সালের পুরস্কারে ভূষিত হয়েছেন যথাক্রমে হাসিন এহসাস লগ্ন, সালমান সাদিক এবং জাকারিয়া প্রীণন। তাঁদের নির্বাচিত পাণ্ডুলিপি যথাক্রমে ঐতিহ্য থেকে প্রকাশিত। এবার আনুষ্ঠানিক পুরস্কার প্রদানের পালা।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

১১ এপ্রিল ২০২৫, শুক্রবার বিকেল ৪ টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি থাকবেন বরেণ্য শিক্ষাবিদ-প্রাবন্ধিক ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার-চর্চাকেন্দ্রের পরিচালক রাসেল রায়হান এবং ঐতিহ্য প্রকাশনা সংস্থার নির্বাহী জনাব আরিফুর রহমান নাইম।

সাহিত্য অনুরাগীদের পদক বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠান পরিচালনা পর্ষদ।

Facebook
Twitter
LinkedIn