Search

ওয়েব সিরিজে মৌ

দেশের একঝাঁক তারকাকে নিয়ে নির্মাণ করা হচ্ছে ওয়েব সিরিজ। ‘সিক্স’ নামের এই সিরিজের মধ্যদিয়ে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

প্রোডাকশন হাউস রেড পেড স্টিডিওর ব্যানারে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘সিক্স’। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে এতো বড় লাইন আপ নিয়ে এই প্রথম কোন ওয়েব সিরিজ তৈরি করছে এলবিসি মিডিয়া।

তানিম পারভেজের পরিচালনায় এই ওয়েব সিরিজে দেখা যাবে অপর্ণা ঘোষ, সোহেল মণ্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারীসহ আরও অনেককে। নির্মাতা ফাহমিকেও দেখা যাবে এই প্ল্যাটফর্মে প্রথমবার অভিনয় করতে।

Facebook
Twitter
LinkedIn