Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

কিছু বিতর্কিত অবস্থান দেখা যাচ্ছে: তারেক রহমান

Taraq Rahman

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) কিছু বিতর্কিত অবস্থান দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

আমরা দেখেছি নির্বাচন কমিশনের সম্প্রতি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই।’

গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গণতান্ত্রিক মানুষ যেন এই শহীদ বা গুম হয়ে যাওয়া সদস্যদের আত্মত্যাগ থেকে প্রেরণা লাভ করতে পারে, সেজন্য আমাদের দল সরকার গঠনে সক্ষম হলে শহীদদের নামে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে।’

Facebook
Twitter
LinkedIn