মারুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি

রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজারে সোসাইটি ফর সোসাল সার্ভিস(এসএসএস) এর ৭৫৮ নম্বর শাখার শুভ উদ্ধোধন হলো- গতকাল ২১ এপ্রিল ২০২৫ ইং, সোমবার।
পৃথিমপাশা বায়তুন নুর মসজিদের পেশ ইমাম – আব্দুর রহমান হুজুরের দোয়ার মাধ্যমে এই শাখার কার্যক্রম শুরু হলো। এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, নারী উদ্যোক্তা, এসএসএস এর কম জনপ্রতিনিধিগণ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুপুর ১২:০০ টায় অনুষ্ঠানের শুভসূচনা হয়।
গ্রামীণ নারী সমাজকে ঝণ দিয়ে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এসএসএস এর প্রধান লক্ষ্য।
সভায় বক্তব্য রাখেন- রবিরবাজারের বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাইমিন, ব্যাকার ও এসএসএস সংস্থার ভবন মালিক আঃ আজিজ, মোঃ নাসির, মোঃ সেলিমসহ আমন্ত্রিত অতিথিবর্গ।
এসএসএস এর রফিকুল ইসলাম( সহকারী পরিচালক) বলেন- “এসএসএস বাংলাদেশের ক্ষুদ্রঝণের প্রতিনিধি। আমরা এখন ঝণদানে ৫ম স্থানে। যা আমাদের জন্য গর্বের বিষয়। নারীরা যারা ঝণ নেবেন, সবার কাছে অনুরোধ সঠিক জায়গায় টাকা আপনারা বিনিয়োগ করবেন।”
তরিকুল ইসলাম (জোনাল ম্যানেজার) সমাপনী বক্তব্যে বলেন- ” থাইল্যান্ডে দেখবেন, প্রবাসীদের সন্মান করে। কেন করে জানেন, ওরা জানে প্রবাসীরা যতদিন ওদের দেশে থাকবে, কেনাকাটাসহ খরচ করবে তা তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা এসএসএস ও রবিরবাজারের জন্য ঠিক একই সফলতা তৈরিতে পাশে থাকব। আপনারা নারীরা প্রবাসী হাজবেন্ডদের টাকায় লোনের টাকা শোধ করার মানসিকতায় ঝণ সংগ্রহ করবেন না। টাকা নিবেন, হাস, মুরগি, গরু, ছাগল, মাছ চাষ, কৃষিকাজে বিনিয়োগ করুক। আরও অনেক ব্যবসা আছে, প্রয়োজনে এখানে পরামর্শ নিয়ে টাকা ঝণ নিন। অনুরোধ দামী মোবাইল কিনে আর অপচয় করে কেউ টাকা নষ্ট করবেন না। এই টাকায় অনেক নারীর কিন্তু ভাগ্য ফেরাবে। বিলাসী ঝণ গ্রহিতারা আমাদের থেকে টাকা নিয়ে প্রকৃত উদ্যোক্তাদের ক্ষতি করবেন না। সবাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আজকের এই দিনটি কখনও ভুলবার নয়। এসএসএস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
এসএসএস দিনটিতে ৯ জন নারীকে মোট ২১ লাখ টাকা ঝণ দিয়ে সহযোগিতা করেছে। এসএসএস প্রধান কার্যালয় ঢাকার মোহাম্মদপুর থেকে পরিচালিত হলেও, সহযোগিতার মানসিকতায় সহজশর্তে কুলাউড়ার রবিববাজারের মতো জনবসতি এলাকায় নারীদের এগিয়ে নেবে, পৃথিমপাশার মানুষও এটা কামনা করছে।