Search

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় শেখ সোহেল (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুর বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে দুজন দুর্বৃত্ত এসে সোহেলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বলেন, নিহত শেখ সোহেল ঘের ব্যবসায়ী। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাথে তার সম্পৃক্ততা রয়েছে। 

ঘটনা রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn