Search

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে আরো ২ হাজার ২১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মারা গেলেন ৪ হাজার ১৭৪ জন। যার মধ্যে ২ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে কেবল ঢাকা বিভাগেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার তুলনায় শনাক্তের হার আজ সর্বনিম্ন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে পরীক্ষা হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬।

Facebook
Twitter
LinkedIn