Search

ঘরে ফিরেছেন আলমগীর, রুনা লায়লার স্বস্তি

রোনায় আক্রান্ত অভিনেতা আলমগীর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। (৫ মে) ঘরে ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা।

ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আলমগীর। এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের পরিশ্রমী উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন রুনা লায়লা। তার কথায়, ‘শুধু ওষুধ দিয়ে নয়, পাশাপাশি এসব মানুষ হাসিমুখে যত্ন নিয়ে আলমগীরের সেবা করেছেন। আমরা পরিবার হিসেবে এই সম্মুখসারির কর্মীদের প্রত্যেককে স্যালুট ও ধন্যবাদ জানাই।’

Facebook
Twitter
LinkedIn