Search

চলতি মৌসুমে বন্যায় এখনও পর্যন্ত ২৫১ জন মারা গেছেন

চলতি মৌসুমে বন্যায় এখনও পর্যন্ত ২৫১ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। শুক্রবার ( ২৮ আগস্ট) কন্ট্রোল রুমের ‘প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাজনিত কারণে মৃত্যু’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কন্ট্রোল রুমের গত দুই মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বন্যা দুর্গত এলাকায় মৃত ২৫১ জনের মধ্যে বেশিরভাগই মারা গেছেন পানিতে ডুবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোট ৩৩ জেলার ২৬৯টি উপজেলায় গত ৩০ জুন থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৫১ জন মারা গেছেন। এর মধ্যে পানিতে ডুবে মারা গেছেন ২১০ জন, সাপের কামড়ে মারা গেছেন ২৫ জন, বজ্রপাতে মারা গেছেন ১৩ জন, ডায়রিয়ায় একজন এবং আঘাতজনিত কারণে মারা গেছেন দুই জন।

Facebook
Twitter
LinkedIn