Search

চার মামলাতেই জামিন পেলেন হেলেনা, মুক্তিতে বাধা নেই

রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়ও জামিন পেয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তার জামিন মঞ্জুর করেন।

এ নিয়ে চার মামলার মধ্যে চারটিতেই জামিন পেলেন হেলেনা। ফলে তার মুক্তিতে আর বাধা রইলো না।

Facebook
Twitter
LinkedIn