Search

ছেলে ও পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী

ছেলে ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী। তবে ওমর সানীর কোভিড শনাক্ত হয়নি। শনিবার দিনগত রাতে তাদের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। এতে ওমর সানী ছাড়া মৌসুমীসহ পরিবারের অন্যান্যদের রিপোর্ট পজিটিভ এসেছে। সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লেখেন, বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি।

Facebook
Twitter
LinkedIn