গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে জনগণের আস্থা ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রায় দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল আয়োজন করা হয় আজ। এতে ৭ শতাধিক কাউন্সিলরসহ দলটির নেতাকর্মীরা অংশ নেন।
