Search

টক্সিক’ –এ মুখ্য ভূমিকায় কিয়ারা আদভানি

কন্নড় সুপারস্টার যশের আসন্ন ছবি ‘টক্সিক’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে সব মহলে। এই ছবিতে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। জানা গেছে, কিয়ারা এই ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন। শুধু তাই নয়, কিয়ারা এখন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন। পিঙ্কভিলার প্রতিবেদনের অনুযায়ী, কিয়ারা আদভানি এই ছবির জন্য ১৫ কোটি টাকা নিয়েছেন। মূলত কিয়ারার পারিশ্রমিক তার সাম্প্রতিক ছবিগুলোর সাফল্য এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে।

তবে ভারতীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী জানা গেছে, এসএস রাজামৌলির পরবর্তী ছবি SSMB29-এর জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে ৩৫ কোটি টাকা দেওয়া হচ্ছে। অন্যদিকে দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য ২৩ কোটি টাকা নিয়েছেন। বোঝাই যাচ্ছে, হলিউড নায়িকা প্রিয়াঙ্কা অনেকটাই এগিয়ে আছেন সবার থেকে। যদিও খুব একটা পিছিয়ে নেই কিয়ারাও।

যশের ‘টক্সিক’ কবে আসবে?

‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নামের এই ছবিটি কন্নড় এবং ইংরেজি উভয় ভাষাতেই তৈরি হচ্ছে। ছবিতে কিয়ারা এবং যশ ছাড়াও ড্যারেল ডি’ সিলভা এবং অক্ষয় ওবেরয়ও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। প্রথমে ছবিটি এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn