Search

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারত-পাকিস্তানের মতো উন্মাদনা তো বিশ্বব্যাপী কখনোই হবে না, তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বিশেষ কিছু। মহারণের মতো। প্রতিবেশি বলে কথা, তারওপর ২০১৫ বিশ্বকাপের পর থেকে দুই দলের ম্যাচ উত্তেজনা ছড়াচ্ছে অনেক। তখন থেকে বাংলাদেশও মাঠে চোখে চোখ রেখে লড়ে ভারতের সঙ্গে – দুই দলের ম্যাচে উন্মাদনা বেড়ে যাওয়ার কারণ এটিও। 

পুনেতে আজ আরেক বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। মজার ব্যাপার, এই ম্যাচ দিয়েই ১৯৯৮ সালের পর এই প্রথম ভারতের বিপক্ষে ভারতেরই মাটিতে কোনো ওয়ানডে খেলছে বাংলাদেশ! 

Facebook
Twitter
LinkedIn