Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষক নেটওয়ার্কের প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামগ্রিকভাবে গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল।

মঙ্গলবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা বলেন, এত সংখ্যক ভোটার সামলানোর যথেষ্ট প্রস্তুতি কর্তৃপক্ষের ছিল না।

তিনি বলেন, ‘ভাগ্য ভালো ৪টা পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা তৈরি হয়নি।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আরেক সদস্য অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ‘আমরা ছোট ছোট কিছু অসঙ্গতি বা ব্যবস্থাপনার যে ভুলগুলো, এ বাদে আমরা মনে করিনি যে বড় কোনো ধরনের অসঙ্গতি ছিল এবং নির্বাচন গ্রহণযোগ্য না, এটা আমাদের কখনো মনে হয়নি।’

সূত্র : বিবিসি

Facebook
Twitter
LinkedIn