Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস. এম. ফরহাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সোমবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফলে নির্ধারিত সময় অর্থাৎ ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা থাকল না। নির্বাচনী প্রচারেও কোনো বাধা নেই। মঙ্গলবার বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানী করবে চেম্বার আদালত।

এর আগে, এক রিট আবেদনের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। এই আদেশের আধা ঘণ্টার মধ্যেই চেম্বার আদালত তা স্থগিত করে।

সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস. এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট হয়। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিটটি দায়ের করেন।

রিটের আবেদনে বলা হয়, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন—এমন প্রশ্ন তুলে তাঁর প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর এস. এম. ফরহাদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির।

Facebook
Twitter
LinkedIn