মার্কিন নির্বাচনের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টিপেইনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের অংশগ্রহনে ভার্চুয়াল অথবা সরাসরি যত ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে তা সব সাময়িক স্থগিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ক্যাম্পেইন ইভেন্ট পরবর্তীতে চালু করতে পারেন। ট্রাম্পের পরবর্তী আপডেটগুলো হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হবে।



