দীর্ঘ ১৪ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
১৬২ আসনের উদ্বোধনী এ ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে, যা এ রুটের যাত্রীদের ব্যাপক চাহিদার প্রতিফলন।
(২৮ জানুয়ারি) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, প্রথম ফ্লাইটটি সম্পূর্ণ বুকড। দ্বিতীয় ফ্লাইটের অধিকাংশ টিকেটও ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
তিনি বলেন, পুনরায় চালু হওয়া এ রুটে যাত্রীদের এমন সাড়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। এরপর করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে পর দিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন—বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করা হবে।
