ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আরও ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (৭ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
