Search

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষ সকাল ১০টায় যমুনায় এসে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি–বেসরকারি কর্মকর্তাসহ দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সবার সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যানকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নেতা–কর্মীরাও। দীর্ঘ দেড় যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদ্যাপন। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন।

প্রধানমন্ত্রী দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। তিনি বলেন, জনগণ যে রকম বাংলাদেশ চায় তেমন দেশ গড়তে কাজ করছে তাঁর সরকার।

Facebook
Twitter
LinkedIn