অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ওই দুই উপদেষ্টা যদি রাজনীতি বা নির্বাচন করতে চান তাহলে তাঁদের সরকার থেকে পদত্যাগ করতে হবে।
আজ শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
