Search

দুই বেলা চলবে সংসদ অধিবেশন

ত্রয়োদশ সংসদের চলমান প্রথম অধিবেশনে এখন থেকে প্রতিদিন দুই সেশনে সংসদের কার্যক্রম চলবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে আয়োজিত সরকারি দলের সংসদীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার দলীয় সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি দলের সব সাংসদরা যোগ দেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, চলমান অধ্যাদেশগুলো আইনে রূপান্তর এবং দলের সংসদীয় কৌশল নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো (১৩৩টি) আইন হিসেবে পাস করা, বিশেষ কমিটির কাজ এবং আগামীকালের (বুধবারের) মধ্যে সংশোধনী উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়। 

Facebook
Twitter
LinkedIn