Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

দুর্গোৎসবে সর্বত্র কেনাকাটার ধুম

মহালয়ার মধ্যদিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এই উৎসবে মেতে উঠতে শপিং মল থেকে শুরু করে ফুটপাত ও অন্যান্য বিপণিবিতানে চলছে কেনাকাটার ধুম। এর মধ্যে একই ছাদের নিচে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের শোরুম থাকায় ক্রেতার আস্থার শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। কারণ এখানে বাঙালি ও পশ্চিমা সংস্কৃতির আধুনিক ও সর্বশেষ ডিজাইনসংবলিত সব পোশাক পাওয়া যাচ্ছে। জুতা-গহনায় রয়েছে বৈচিত্র্য। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীর হিন্দু সম্প্রদায়ের মানুষ। 

বিক্রেতারা জানান, এবার পূজা ঘিরে নারীদের জামদানি, কাতান, সিল্ক, সুতি ও তাঁতের শাড়ির চাহিদা বেশি। পাশাপাশি শিশুরা পোশাকের সঙ্গে কিনছে খেলনাও। শনিবার সরেজমিন যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা যায়, এই শপিং মলে সকালে পূজার কেনাকাটা কম হলেও বিকালে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। অন্যদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ রং ও পূজার সংস্কৃতি তুলে ধরে দেশীয় ফ্যাশন হাউসগুলো নিত্যনতুন পোশাক বাজারে এনেছে। বিদেশি ব্র্যান্ডগুলোও পিছিয়ে নেই। আধুনিক ডিজাইনসংবলিত স্টোনের থ্রি-পিস, সারারা, গারারা, চিনন সিল্কের পোশাক এনেছে। সনাতনী ডিজাইনের পাশাপাশি আধুনিক ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, বাচ্চাদের পোশাকে রং ও ডিজাইনে পরিবর্তন এসেছে। গরমকে কেন্দ্র করে সব ফ্যাশন হাউসই সুতি কাপড়কে প্রাধান্য দিয়ে পোশাক ডিজাইন করেছে। অনেক ব্র্যান্ড পূজা উপলক্ষ্যে ১৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

Facebook
Twitter
LinkedIn