দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ কাতার আমিরের দেওয়া এয়ার এম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।
