বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানিয়েছেন ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে এক বৈঠকে শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিনিধি দলে ছিলেন মিসিন্তা লাসে, মিস আইরিনি-মারিয়া গুনারি ও ভাসিল ভামচানকা।
