ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, “নেতানিয়াহু অনেক বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন—এটা আর স্বাভাবিক নয়। তাকে এখনই সরে দাঁড়াতে হবে।”
শনিবার (২৮ জুন) ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রচারিত এক সাক্ষাৎকারে বেনেট বলেন, “নেতানিয়াহু গত ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এটা অতিরিক্ত এবং দেশের জন্য স্বাস্থ্যকর নয়।”
