Search

পবিত্র শবে বরাত পালিত হবে ১৪ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ করবে এবং আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। এই হিসাবে আগামী ১৪ ফেব্রুয়ারি দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

Facebook
Twitter
LinkedIn