Search

পারিশ্রমিক কমালেন সালমন খান

ছবির শুটিং ও রিলিজ পিছিয়ে গেলেও এ বছর রিয়্যালিটি শো ‘বিগ বস’ হবে বলেই শোনা যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, গত কয়েক বছরে সালমন খানের জনপ্রিয়তার একটি প্রধান স্তম্ভ এই শো। তাই শোয়ের জনপ্রিয়তার সঙ্গে নিক্তি মেপে বড় দরও হাঁকেন ভাইজান। কিন্তু করোনার প্রকাপে পারিশ্রমিক কমাতে বাধ্য হচ্ছেন তিনি। গত বছর ‘বিগ বস সিজন থার্টিন’-এর জন্য সালমন নাকি সপ্তাহ পিছু ১৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। একই দিনে তিনি দুটি এপিসোডের শুট করেছিলেন। সে দিক থেকে এপিসোড প্রতি সাড়ে ছয় কোটি টাকা হেঁকেছিলেন সালমন। তবে এ বার করোনার ফলে ব্যবসায় মন্দার জন্য সংশ্লিষ্ট চ্যানেল সালমনের কাছে পারিশ্রমিক কমানোর আবেদন করেছে। শোনা যাচ্ছে, এ বারে ভাইজান সপ্তাহ পিছু পারিশ্রমিক নেবেন নয় কোটি টাকা। খবর আনন্দবাজার পত্রিকার।

Facebook
Twitter
LinkedIn