Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

পাশের হার কমেছে- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ!

নিজস্ব প্রতিবেদক

পাসের হার ৬৮.৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানায়।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

এ বছর মোট জিপিয়ে-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।

গতবছরের পরীক্ষায় জিপিয়ে-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। সে হিসাবে এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ৪৩ হাজারের বেশি।

গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়—যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯৮৪টি। দেশের মোট ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি। ২০২৪ সালে শতভাগ পাস করেছিল ২ হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে। সে হিসাবে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১ হাজার ৯৮৪টি।
আর ২০২৪ সালে একজন শিক্ষার্থীও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। যা এবার ৮৩টি বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে।

সারাদেশের ফলাফলে শিক্ষক ছাত্রছাত্রীরা ফলাফলে সন্তুষ্ট হলে এবার ঢাকার চিত্র ভিন্ন। ভালো ভালো স্কুলের ফলাফলে এসেছে ভিন্নতা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে পাস করেনি কেউ কেউ! সবকিছুর মাঝে, প্রতিটি স্কুলে স্কুলে চলছে ভাল ফলাফল প্রাপ্তীর আনন্দঘন মুহূর্ত। বাড়ছে মিষ্টির দোকানে দোকানে ভীড়।


শিক্ষাথীরা খুশিতে বাকহারা হলেও অনেক বাবা মায়ের চোখে দেখা গেছে আনন্দাশ্রু…

ছবি: অনলাইন

Facebook
Twitter
LinkedIn