Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

পিআর পদ্ধতি বিভেদ তৈরি করবে: এ্যানি

বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যদি সেই পিআর পদ্ধতিতে নির্বাচনে যাওয়া হয়, তাহলে নিজেদের মধ্যে একটি বড় ধরনের বিভেদ-বিভাজন তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

এ্যানি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এই মতবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পৃথিবীর অনেক দেশে পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা যদি সেই পিআর পদ্ধতিতে যাই, এতে নিজেদের মধ্যে একটি বড় ধরনের বিভেদ-বিভাজন তৈরি হবে। ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে যাবে। আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, যারা সরাসরি আপনাকে-আমাকে আঘাত করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে যারা জিম্মি করেছিল, তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচারটা হলো আগে।’

Facebook
Twitter
LinkedIn