দেশে ও বিদেশে তীব্র সমালোচনা সত্ত্বেও সামরিকভাবে গাজার দখল নিতে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে নয়, সন্ত্রাসবিরোধী অভিযান শেষে অঞ্চলটি একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। যারা ‘ইসরাইল ধ্বংসে’ উৎসাহী নয়। যদিও কার হাতে শাসন তুলে দেয়া হবে, সে-বিষয়ে কোনো পরিকল্পনা তুলে ধরেননি নেতানিয়াহু।
