ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ। শোক পালনের অংশ হিসেবে আজ বাংলাদেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল ভারতের এই সাবেক রাষ্ট্রপতির। তাই দিল্লির রাজাজি রোডের বাড়ি থেকে শুরু করে লোদি রোড মহাশ্মশান সব ক্ষেত্রেই কভিড-১৯ প্রটোকল মেনে শেষকৃত্য করা হয়।



